Web Analytics

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বয়সসীমা তুলে দিতে জাতীয় সংসদে দুটি সংশোধনী বিল উত্থাপন করা হয়েছে। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিল দুটি উপস্থাপন করেন। পরে বিল দুটি সংসদীয় বিশেষ কমিটিতে পাঠানো হয়।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ সংশোধনের প্রস্তাবে চেয়ারম্যান ও কমিশনার পদে ৬৫ বছরের বয়সসীমা বিলুপ্ত করার কথা বলা হয়েছে। একইভাবে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ সংশোধনের প্রস্তাবে চেয়ারম্যান ও সদস্য পদে ৬৭ বছরের বয়সসীমা সংক্রান্ত বিধান বাতিলের প্রস্তাব করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পুঁজিবাজার ও বীমা খাতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিকে নিয়োগ দিতে আইনগুলো সময়োপযোগী করা প্রয়োজন।

বিল দুটি পাস হলে সরকার বয়স নির্বিশেষে যোগ্য ব্যক্তিকে এই গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক সংস্থাগুলোর নেতৃত্বে নিয়োগ দিতে পারবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।