Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই শহীদ স্মৃতি ভবন অডিটোরিয়ামে মঙ্গলবার ডাকসুর উদ্যোগে প্রকাশিত ‘শহিদ শরিফ ওসমান হাদির বক্তব্য সংকলন’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে ডেইলি ওয়াদা’র সম্পাদক শফিকুল আলম বলেন, হাদি যেভাবে বাংলাদেশের আজাদির কথা বলতেন, তার আগে দেশে খুব কম মানুষ এভাবে বিষয়টি উপস্থাপন করেছেন। তিনি বলেন, হাদি বিশ্বাস করতেন জুলাই এখনো শেষ হয়নি এবং মানুষের লড়াই মূলত সাংস্কৃতিক লড়াই।

শফিকুল আলম বলেন, ওসমান হাদি মুজিববাদী সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং সাংস্কৃতিক সচেতনতার মধ্য দিয়েই মানুষের প্রকৃত মুক্তি আসবে বলে বিশ্বাস করতেন। তিনি আওয়ামী বয়ানের বিরুদ্ধে হাদির আদর্শিক লড়াই অব্যাহত রাখার আহ্বান জানান। সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবি জানান। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, রাজনৈতিক দলগুলো অনেক সময় হাদির চিন্তা ও পরামর্শকে যথেষ্ট গুরুত্ব দেয়নি।

অন্যান্য বক্তারা হাদির বক্তব্য ও চিন্তাভাবনার সমালোচনামূলক বিশ্লেষণ এবং দেশের সার্বভৌমত্বের স্বার্থে প্রয়োজনীয় বিষয় বাস্তবায়নের কথা বলেন। ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, হাদির পরিবর্তনের স্বপ্ন কথায় সীমাবদ্ধ না রেখে কাজের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। জিএস এস এম ফরহাদ বলেন, হাদির পডকাস্ট, সাক্ষাৎকার ও অন্যান্য বক্তব্যে সমাজ, রাষ্ট্র এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে তার চিন্তার প্রতিফলন রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।