Web Analytics

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আবারও গোপালগঞ্জে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, গোপালগঞ্জের প্রতিটি ঘরে জুলাই গণ-অভ্যুত্থানের পতাকা ওড়বে। আওয়ামী লীগকে ‘মুজিববাদী সন্ত্রাসবাদী সংগঠন’ আখ্যা দিয়ে নাহিদ অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সশস্ত্র হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, প্রশাসন ও নিরাপত্তাবাহিনীর ইনস্ট্রাকশন মেনে তারা পথসভা শেষ করলেও ফেরার পথে হামলা চালানো হয়। তিনি লিখেছেন, ‘আমরা চারজনের মৃত্যুর কথা শুনেছি। কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডজ্ঞানকে আমরা সমর্থন করি না, প্রত্যাশা করিনা। তিনি গোপালগঞ্জসহ সারাদেশে সন্ত্রাসীদের বিচার ও গ্রেপ্তারের দাবি জানান এবং ফরিদপুরে পদযাত্রার ঘোষণা দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।