Web Analytics

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর এক স্বামী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রসিকনগর-বাবুপুর এলাকায় ঘটনাটি ঘটে। নিহতরা হলেন একই এলাকার মনোয়ারা বেগম (৬৫) ও তাঁর স্বামী মফিজুল হক (৭০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মনোয়ারা বেগম ও মফিজুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এ বিরোধের জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে নিজ বাড়িতে মফিজুল ধারালো হাসুয়া দিয়ে মনোয়ারাকে কুপিয়ে হত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে তিনি ঘরের ফ্যানের হুকের সঙ্গে গলায় ফাঁস দেন।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পারিবারিক বিরোধের কারণেই হত্যাকাণ্ডের পর আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।