Web Analytics

বুরকিনা ফাসোতে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে চার শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে। গত ৩০ জুন সিরবা অঞ্চলের গায়েরি এবং লিপতাকো অঞ্চলের সোলহান ও সেব্বা এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। গত মঙ্গলবার একাধিক সামরিক অবস্থানে সমন্বিত হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা, যা সেনাবাহিনী বিমান বাহিনীর সহায়তায় প্রতিহত করে।

সেনাবাহিনীর বিবৃতিতে দাবি করা হয়, ফ্রান্সের সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো এই হামলাগুলো চালিয়েছিল। এর আগে সরকার ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিল। পাল্টা হামলায় চার শতাধিক সন্ত্রাসী নিহত হয় এবং ২৫০টিরও বেশি মোটরসাইকেল, ৩৫৩টি অস্ত্র, গোলাবারুদ ও যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে সেনাবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন।

বিবৃতিতে আরও জানানো হয়, যারা পালিয়ে গেছে তাদের খুঁজে বের করতে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।