Web Analytics

ভবিষ্যতে ইরানের হামলায় উপসাগরীয় দেশগুলো ক্ষতিগ্রস্ত হলে তাদের ক্ষতিপূরণ হিসেবে তেহরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট উপসাগরীয় মিত্র দেশগুলোর সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে একটি দলকে নির্দেশ দিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতে ইরানি সম্পদ ব্যবহারের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

এই তথ্য এমন সময়ে এসেছে যখন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই সিএনএনকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে জব্দ থাকা ২৪ বিলিয়ন ডলারের ইরানি সম্পদ মুক্ত করাই শান্তিচুক্তির অন্যতম শর্ত। বিশ্লেষকদের মতে, পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালি এবং জব্দকৃত সম্পদের ভবিষ্যৎ নিয়ে মতপার্থক্যের কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থবির হয়ে পড়েছে।

এই পদক্ষেপের চিন্তা দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা ও কূটনৈতিক অচলাবস্থার ইঙ্গিত বহন করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।