Web Analytics

মার্কিন ডিপার্টমেন্ট অব স্টেট বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে। ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে কার্যকর এই সিদ্ধান্তের ঘোষণা আসে ২৫ এপ্রিল ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে। এই স্থগিতাদেশ শুধুমাত্র অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য, পর্যটক ও শিক্ষার্থীসহ অনভিবাসী ভিসার ক্ষেত্রে নয়।

প্রকাশিত তথ্যে বলা হয়েছে, যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে গিয়ে করদাতাদের অর্থে সরকারি সহায়তা বেশি গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আসা অভিবাসীরা যেন বেআইনিভাবে কল্যাণমূলক সুবিধা গ্রহণ করতে না পারে বা রাষ্ট্রের আর্থিক বোঝা না হয়, তা নিশ্চিত করতে সব স্ক্রিনিং ও যাচাইকরণ নীতি পুনর্বিবেচনা করা হচ্ছে। তালিকায় এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকার দেশ রয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে অভিবাসীরা আর্থিকভাবে স্বাবলম্বী থাকে এবং আমেরিকান নাগরিকদের ওপর বোঝা না হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।