Web Analytics

সরকারি উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের সপ্তাহে এক দিন জুলাই স্মৃতি জাদুঘরে নেওয়ার ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও মানুষের আত্মত্যাগ সম্পর্কে শিক্ষার্থীদের জানাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। মঙ্গলবার সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য দেন।

জাহেদ উর রহমান বলেন, জাদুঘরটি উদ্বোধন নিয়ে নানা আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তা চালু হয়েছে। উদ্বোধনের পর জাদুঘরের ব্যবস্থাপনায় কিছু অসুবিধা দেখা দিয়েছিল বলে তিনি জানান। তবে বর্তমানে সেসব সমস্যার সমাধান করা হয়েছে এবং জাদুঘরের ব্যবস্থাপনা অনেকটা গুছিয়ে আনা হয়েছে।

তথ্য উপদেষ্টার মতে, ব্যবস্থাপনার সমস্যার মূল কারণ ছিল দর্শনার্থীদের অতিরিক্ত চাপ। জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ থাকায় উদ্বোধনের পর বিপুলসংখ্যক মানুষ সেখানে ভিড় করেন। শিক্ষার্থীদের নিয়মিত পরিদর্শনের মাধ্যমে গণঅভ্যুত্থানের ইতিহাস, আন্দোলনে মানুষের আত্মত্যাগ এবং এর তাৎপর্য তুলে ধরার পরিকল্পনার কথা জানান তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।