Web Analytics

বিবিসি রেডিও ফোরের এক অনুষ্ঠানে ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ ইরানে ইসরাইলের হামলার বৈধতা নিয়ে প্রশ্নের মুখে পড়েন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের ফলাফলের ওপরই মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ভর করছে। হারজগ দাবি করেন, ইরান পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইসরাইলের ওপর হামলার চেষ্টা করেছে।

তিনি আরও জানান, ইসরাইলের কাছে ইরানের কর্মকাণ্ডের প্রচুর প্রমাণ রয়েছে, যা তারা যুক্তরাজ্যসহ মিত্র দেশগুলোর সঙ্গে ভাগ করছে। হারজগ বলেন, এই অঞ্চলে প্রকৃত পরিবর্তন আনতে হবে এবং বর্তমান পরিস্থিতি একটি ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়েছে। তিনি ইরানকে ‘শয়তানের সাম্রাজ্য’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, দেশটি ইসরাইলকে মানচিত্র থেকে মুছে ফেলতে চায়।

ঘটনাটি এমন এক সময়ে ঘটছে যখন সাইপ্রাসে যুক্তরাজ্যের ঘাঁটির দিকে ধেয়ে আসা ড্রোন ভূপাতিত হয়েছে এবং ইরান-ইসরাইলের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলার দাবিও উঠেছে, যা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।