Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৃহস্পতিবার নিউইয়র্ক সময় বিকেল ৫টায়, বাংলাদেশ সময় রাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন। নিউইয়র্কে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, এই ভাষণ বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্ত। তাঁর ভাষণে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা, আবেগ ও অনুভূতি তুলে ধরা হবে বলে তিনি জানান।

মাহদী আমিন বলেন, তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। সফরের দ্বিতীয় দিনে গেটস ফাউন্ডেশনের প্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্য ও কৃষি নিয়ে আলোচনা হয়েছে। নিজস্ব ভ্যাকসিন উৎপাদন, কৃষিতে প্রযুক্তির ব্যবহার, স্মার্ট ফার্মার কার্ড এবং ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা আলোচনায় আসে; নিয়োগপ্রাপ্তদের ৮০ শতাংশ নারী হওয়ার কথা বলা হয়েছে।

বাংলাদেশ-গাম্বিয়ার আয়োজিত রোহিঙ্গা বিষয়ক বৈঠকে প্রধানমন্ত্রী নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনসহ পাঁচ দফা প্রস্তাব দেন। তিনি মিয়ানমারে নিপীড়ন বন্ধ, মানবাধিকার লঙ্ঘনের বিচার এবং বাংলাদেশে আশ্রিত ১২ লাখের বেশি রোহিঙ্গার জন্য আন্তর্জাতিক অর্থায়ন বাড়ানোর আহ্বান জানান। মুখপাত্র ক্রোয়েশিয়া ও ইরানের নেতাদের সঙ্গে বৈঠক, জলবায়ু প্রস্তাব এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনস-বোয়িং চুক্তির কথাও উল্লেখ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।