Web Analytics

বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক ৪১ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির একটি প্রতিনিধিদল নাফ নদীর শূন্যরেখা থেকে তাদের গ্রহণ করে বাংলাদেশে নিয়ে আসে।

বিজিবি সূত্র জানায়, বিভিন্ন সময়ে মাছ ধরার সময় জেলেরা অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়েছিলেন। এরপর আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে মিয়ানমারের অভ্যন্তরে গোষ্ঠীটির নিয়ন্ত্রিত এলাকায় অথবা কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে রাখে। দীর্ঘদিন পরিবারের উপার্জনক্ষম সদস্যরা ফিরে না আসায় স্বজনরা উদ্বেগ, অনিশ্চয়তা, আর্থিক সংকট ও মানসিক চাপে ছিলেন।

ফেরত আসা জেলেদের টেকনাফ পৌরসভার মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের পরিচয় যাচাই করছে; পরিচয় নিশ্চিত হলে থানা-পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবির পেশাদারি, আন্তরিকতা ও কার্যকর সমন্বয়ে জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।