Web Analytics

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, জলবায়ু পরিবর্তনে কৃষি উৎপাদন কমার আশঙ্কা মোকিলায় সরকার গবেষণাভিত্তিক কৃষি উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। শনিবার কুমিল্লা সার্কিট হাউসে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন জেলা দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, হাওর অঞ্চলের জন্য আগামী মৌসুমে শীতসহনশীল ব্রি ধান-১১৮ অবমুক্ত করা হবে। এ জাত আগাম রোপণ ও কর্তনের সুযোগ দেবে, যাতে আকস্মিক বন্যার আগে কৃষক ফসল ঘরে তুলতে পারেন। আগামী বছর লবণাক্ততা-সহনশীল আরেকটি নতুন ধানের জাত ছাড়ার কথাও জানান তিনি। ব্রির বিজ্ঞানীরা জলবায়ু-উপযোগী ফসলের জাত উদ্ভাবনে কাজ করছেন বলে তিনি উল্লেখ করেন।

কুমিল্লা স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানির সম্ভাবনা বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বিবেচনার কথা বলেন মন্ত্রী। কুমিল্লায় মাছের ল্যান্ডিং স্টেশনের প্রয়োজনীয়তা ও সরকারি জমির প্রাপ্যতা যাচাই করা হবে। তিনি ভ্যাকসিন উৎপাদন কেন্দ্র সম্প্রসারণের বৃহৎ প্রকল্প, খাল পুনঃখনন কার্যক্রম এবং বন্যাকবলিত কৃষকদের বীজ-উপকরণ বিতরণ ও গবাদিপশুর বিনা মূল্যের টিকাদান কর্মসূচির কথাও জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।