Web Analytics

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে স্কুলছাত্র তামীম হোসেন (৭) হত্যা মামলায় তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। অপর আসামি মান্নান আকন্দকে দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, তামীম হোসেন নরসিংহপাড়া গ্রামে নানার বাড়িতে থেকে পড়াশোনা করতো। ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি সে নিখোঁজ হয় এবং পরদিন সকালে সরিষার ক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। গলায় রশির দাগ ও মাথার পেছনে আঘাতের চিহ্ন ছিল। নিহতের পিতা সোলেমান ফকির অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে উল্লাপাড়া মডেল থানায় মামলা করেন। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে, যারা আদালতে স্বীকারোক্তি দেয় যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে।

দীর্ঘ সাক্ষ্য ও প্রমাণ শেষে আদালত চারজনকে দোষী সাব্যস্ত করে তিনজনকে আমৃত্যু এবং একজনকে স্বল্প মেয়াদের কারাদণ্ড প্রদান করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।