Web Analytics

নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর ২০২৫ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমার সময় শেষ হলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ আটটি দল কোনো হিসাব জমা দেয়নি। ৩ আগস্ট নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। হিসাব জমার মূল সময়সীমা ছিল ৩১ জুলাই, তবে দিনটি সরকারি ছুটি হওয়ায় সময় বাড়িয়ে ২ আগস্ট, রোববার পর্যন্ত করা হয়েছিল।

হিসাব না দেওয়া দলগুলো হলো জাগপা, তৃণমূল বিএনপি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ সুপ্রিম পার্টি, জাতীয় নাগরিক পার্টি, আম জনতার দল এবং জনতার দল। ইসি সূত্র অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধিত ৫৯টি দলের মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ৩৮টি দল তাদের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে।

অন্যদিকে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টিসহ ১৩টি রাজনৈতিক দল নির্ধারিত সময়ের মধ্যে হিসাব প্রস্তুত করতে না পারায় সময় বৃদ্ধির আবেদন করেছে। কিন্তু এনসিপি ও আম জনতার দলসহ উল্লিখিত আটটি দল কোনো হিসাবই জমা দেয়নি বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।