Web Analytics

মার্কিন চাপের মুখে পশ্চিম তীরে ইসরাইলিদের অনুমোদনবিহীন বসতি বা আউটপোস্ট উচ্ছেদের নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রয়টার্স রোববার বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। এসব স্থাপনা ইসরাইলের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে।

এ ধরনের আউটপোস্টে সাধারণত অল্পসংখ্যক বসতি স্থাপনকারী এবং অস্থায়ী স্থাপনা থাকে। ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াই-নেট জানিয়েছে, প্রায় ১০০টি আউটপোস্ট এ নির্দেশের আওতায় পড়তে পারে। তবে কখন উচ্ছেদ কার্যক্রম হবে বা কোন কোন আউটপোস্ট এতে অন্তর্ভুক্ত হবে, সে বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি।

এর আগে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বসতি স্থাপনকারীদের সহিংসতার কঠোর সমালোচনা করেন। তিনি জড়িত বসতি স্থাপনকারীদের ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পৃথকভাবে, ইসরাইলের সুপ্রিম কোর্ট পশ্চিম তীরের জালুদ গ্রামে তিন ফিলিস্তিনি পরিবারকে নিরাপদে নিজ বাড়িতে ফেরার সুযোগ দিতে প্রতিরক্ষা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। বসতি স্থাপনকারীদের হামলা ও ভয়ভীতির কারণে পরিবারগুলো বাড়ি ছেড়েছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।