Web Analytics

নোয়াখালীর হাতিয়া উপজেলার ঢালচরে ভূমিদস্যু ও সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করেছে। শনিবার সকালে সুখচর ইউনিয়নে অনুষ্ঠিত এই মানববন্ধনে স্থানীয় ইসমাইল হোসেন, মিরাজ উদ্দিন, আলতাফ সরদারসহ বিভিন্ন পেশার সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন। তারা সোহেল, জহির, পারভেজ ও ইউছুফ নামের ব্যক্তিদের নেতৃত্বাধীন বাহিনীকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এই বাহিনী চাঁদাবাজি, ভূমি ও সরকারি খাল দখল এবং বনাঞ্চলের গাছ কেটে ধ্বংসের মতো কর্মকাণ্ড চালিয়ে আসছে। এসব অনৈতিক কার্যকলাপে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে এবং এলাকায় চরম নৈরাজ্য বিরাজ করছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, তারা আর কোনো সন্ত্রাসী বাহিনীর নিয়ন্ত্রণে থাকতে চান না। তারা নিরাপদ, শান্তিপূর্ণ ও স্বাধীন পরিবেশে বসবাসের অধিকার দাবি করেন এবং সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।