Web Analytics

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের শূন্যরেখায় টানা ছয় দিন অবস্থানের পর ওই নারীকে রোববার আর সেখানে দেখা যায়নি। স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্তের ওই স্থানে তাকে না দেখে বিজিবিকে জানান। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ তাকে ফিরিয়ে নিয়ে গেছে, তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর মঙ্গলবার সকালে ডাংধরা ইউনিয়নের পাথরের চর সীমান্ত দিয়ে আনুমানিক ৩০ বছর বয়সি ওই নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর তিনি শূন্যরেখায় খোলা আকাশের নিচে অবস্থান করছিলেন।

দীর্ঘ সময় সেখানে থাকায় তার খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিয়ে উদ্বেগ তৈরি হয় এবং স্থানীয়দের মধ্যে কৌতূহলও দেখা দেয়। দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, নারীটি ভারতের অনুকূলে অবস্থান করছিলেন এবং সম্ভবত বিএসএফ তাকে ফিরিয়ে নিয়েছে। ইউএনও শাহ জহুরুল হোসেন জানান, রোববার সকালে তাকে ওই স্থানে পাওয়া যায়নি। বিজিবির বক্তব্য পাওয়া যায়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।