Web Analytics

ইরানে মার্কিন-ইসরাইলি যৌথ হামলা ২৮তম দিনে গড়ালে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এয়ারোস্পেস কমান্ডার সাইয়্যেদ মাজিদ মুসাভি কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইরানের উৎপাদন স্থাপনায় হামলার পর দেশটি আর আগের মতো ‘চোখের বদলে চোখ’ নীতিতে থাকবে না। মুসাভি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের দ্রুত কর্মস্থল ত্যাগের আহ্বান জানান, যাতে তারা বিপদ এড়াতে পারেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া বার্তায় মুসাভি বলেন, বিশ্ব দেখেছে কারা আগুন নিয়ে খেলছে এবং ইরানের অবকাঠামোতে হামলা চালাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এবার সমীকরণ আর আগের মতো থাকবে না, সবাইকে অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে একাধিক হামলা হয়েছে এবং ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আমিরাতের শিল্পাঞ্চলে আগুন লাগে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।