Web Analytics

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে কড়া ভাষায় সমালোচনা করে তাকে ‘যুদ্ধাপরাধের মন্ত্রী’ বলে আখ্যা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হেগসেথের কিছু বক্তব্য উদ্ধৃত করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধবিমান তেহরানের আকাশে উড়ছে এবং সেখান থেকে মৃত্যু ও ধ্বংস নেমে আসছে।

বাঘায়ি বলেন, হেগসেথের এই বক্তব্য যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের স্বীকারোক্তির সমান। তিনি আরও মন্তব্য করেন, শুধু নাৎসি মানসিকতাই ঠান্ডা মাথায় অন্য দেশের ওপর মৃত্যু ও ধ্বংস নেমে আনতে পারে, শুধুমাত্র নেতার ইচ্ছা পূরণের জন্য। খবরটি প্রকাশ করেছে আলজাজিরা।

এদিকে, হামলার পর প্রথম দুই দিনে প্রায় এক লাখ মানুষ তেহরান ছেড়েছে বলে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, যা পরিস্থিতির ভয়াবহতা নির্দেশ করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।