Web Analytics

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধ, রাজনৈতিক প্রভাবমুক্ত আবাসন এবং স্বচ্ছ আসন বরাদ্দ নিশ্চিত করতে পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা। শনিবার, ২ আগস্ট উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের কাছে দেওয়া স্মারকলিপিতে দাবিগুলো তুলে ধরা হয়। এ সময় শাখা সভাপতি মোজাম্মেল হোসেন আবির, সেক্রেটারি মো. সাইফুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দাবিগুলোর মধ্যে মেধা, দূরত্ব, আর্থিক অসচ্ছলতা ও অন্যান্য যৌক্তিক মানদণ্ডে আসন বরাদ্দ নীতিমালা প্রণয়ন, হলকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা, গণরুম-গেস্টরুম প্রতিরোধে কঠোর ব্যবস্থা, নবীনদের জন্য র‍্যাগিংমুক্ত নিরাপদ পরিবেশ এবং অভিযোগের নিরপেক্ষ তদন্ত অন্তর্ভুক্ত। স্মারকলিপিতে বিজয়-২৪ হলে নিয়মবহির্ভূতভাবে শিক্ষার্থী ওঠানো এবং শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে সিট বাণিজ্যকে কেন্দ্র করে সংঘর্ষের অভিযোগের কথা উল্লেখ করা হয়।

মোজাম্মেল হোসাইন আবির বলেন, শিক্ষার্থী ওঠানোর একক কর্তৃত্ব হল প্রশাসনের হাতে থাকা উচিত এবং ছাত্রত্ব শেষ হওয়া ব্যক্তিদের হল ছাড়াতে হবে। উপাচার্য জানান, তিনি বিষয়টি সেদিনই প্রভোস্ট কমিটির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। কয়েকদিন আগে বিজয়-২৪ হলে পূর্বানুমতি ছাড়া দুটি কক্ষে ২৪ শিক্ষার্থীকে আবাসনের অভিযোগও ওঠে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।