Web Analytics

ভারতের মহারাষ্ট্রে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় শেখ পদবিধারী ভোটারদের নাম সবচেয়ে বেশি বাদ পড়েছে বলে সাবার ইনস্টিটিউটের প্রাথমিক বিশ্লেষণে উঠে এসেছে। রাজ্যের ভোটার তালিকা থেকে শেখ পদবির ৭ লাখ ৫৩ হাজার ৯৭৮ জনের নাম বাদ দেওয়া হয়েছে। মোট ২ কোটি ৬ লাখ ৮০ হাজার ভোটারের নাম বাদ পড়েছে, যার মধ্যে মুসলিম নামধারী ৩০ লাখ ২০ হাজার ১৭৩ জন, অর্থাৎ ১৪ দশমিক ৬ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, আদমশুমারের ভিত্তিতে মহারাষ্ট্রের মোট জনসংখ্যায় মুসলিমদের আনুমানিক অংশ ১২ দশমিক ১ শতাংশ। ফলে বাদ পড়াদের মধ্যে মুসলিম নামধারীদের অনুপাত জনসংখ্যায় তাদের অংশের তুলনায় বেশি। মুম্বাইয়ে বাদ পড়া ভোটারদের ২১ দশমিক ৩ শতাংশ মুসলিম নামধারী; মহারাষ্ট্রের বাকি অংশে হারটি ১৩ দশমিক ২ শতাংশ। শেখের পরে সবচেয়ে বেশি বাদ পড়া পদবি পাটিল, খান, যাদব ও পাওয়ার।

বাদ পড়া শেখ পদবিধারীদের ৮৮ শতাংশের ক্ষেত্রে মৃত্যুর কারণ দেখানো হয়নি। স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়া, অনুপস্থিত বা খুঁজে না পাওয়া এবং অন্যত্র আগে থেকেই নিবন্ধিত থাকার কারণ উল্লেখ করা হয়েছে। এদের প্রায় ৩০ শতাংশ মুম্বাইয়ের বাসিন্দা এবং ৪৭ শতাংশ নারী। সব ২৮৮টি বিধানসভা কেন্দ্রে এ পদবির নাম বাদ পড়েছে; সবচেয়ে বেশি মুম্বরা-কালওয়ায়। তবে ইনস্টিটিউট বলেছে, শুধু পদবির তালিকা ধর্মীয় বা বর্ণভিত্তিক লক্ষ্যবস্তুর প্রমাণ নয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।