Web Analytics

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার বিষয়ে অধিকাংশ মার্কিন নাগরিক বিরোধিতা করেছেন বলে আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রয়টার্স/ইপসোসের এক জরিপে দেখা গেছে, ৪৩ শতাংশ মার্কিন নাগরিক ইরানে হামলার বিরোধিতা করেছেন, আর মাত্র এক-চতুর্থাংশ যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলাকে সমর্থন জানিয়েছেন। সপ্তাহান্তে পরিচালিত এই জরিপে ১,২০০-এর বেশি প্রাপ্তবয়স্ক অংশ নেন।

সিএনএনের জন্য এসএসআরএস পরিচালিত আরেক জরিপে বিরোধিতা আরও বেশি দেখা গেছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে পরিচালিত ওই জরিপে প্রায় ১০ জনের মধ্যে ৬ জন ইরানে সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন, যেখানে ৪১ শতাংশ সমর্থন জানিয়েছেন। প্রায় ৬০ শতাংশ মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান পরিস্থিতি মোকাবিলায় কোনো স্পষ্ট পরিকল্পনা নেই এবং ৩৯ শতাংশ মনে করেন যুক্তরাষ্ট্র যথেষ্ট কূটনৈতিক উদ্যোগ নেয়নি।

জরিপগুলোতে রাজনৈতিক বিভাজনও স্পষ্ট হয়েছে—ডেমোক্র্যাটদের ৮২ শতাংশ ও স্বতন্ত্র ভোটারদের ৬৮ শতাংশ হামলার বিরোধিতা করেছেন, বিপরীতে রিপাবলিকানদের মধ্যে মাত্র ২৩ শতাংশ বিরোধিতা করেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।