Web Analytics

চীনের মকিতে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে স্বাগতিক চীনের কাছে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ হকি দল। দ্বিতীয় কোয়ার্টারে ২-১ গোলে এগিয়ে গিয়েও সেই লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। টুর্নামেন্টে তাদের পরের পুল পর্বের ম্যাচ রোববার মালয়েশিয়ার বিপক্ষে।

ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে এগিয়ে যায় চীন। এরপর ফিল্ড গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান দ্বীন ইসলাম। প্রথম কোয়ার্টার ১-১ সমতায় শেষ হয়। ২৬ মিনিটে মেহেদী হাসানের ফিল্ড গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ, তবে তৃতীয় কোয়ার্টারের শেষ মুহূর্তে পেনাল্টি কর্নার থেকে আবার সমতা ফেরায় চীন।

শেষ কোয়ার্টারে গোলের চেষ্টা করলেও ৫৩ মিনিটে আরও একটি গোল হজম করে বাংলাদেশ। বাকি সময়ে আর গোল করতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় দলকে। তবু যুবাদের লড়াকু পারফরম্যান্স প্রত্যাশা বাড়িয়েছে। যুব এশিয়া কাপে সেরা ছয়ের মধ্যে থাকতে পারলে জুনিয়র হকি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।