Web Analytics

দীর্ঘ বিরতির পর মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে ১২টার দিকে ইসরাইলের দিকে নতুন মিসাইল হামলা চালিয়েছে ইরান। হামলার পর ইসরাইলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলা তাদের চলমান ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’-এর অংশ।

ইরানের খাতাম আল-আনবিয়া সশস্ত্র বাহিনীর হেডকোয়ার্টারের এক মুখপাত্র জানিয়েছেন, সর্বশেষ হামলায় ইসরাইলের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করা হয়েছে। ইসরাইলের হাইফা শহরের তেল ও গ্যাস শোধনাগার এবং মজুদ ট্যাংকসহ তেলআবিবের কাছের একটি স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টার ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ইরান জানিয়েছে, তাদের তেল ডিপোতে হামলার জবাব হিসেবেই এই পাল্টা হামলা চালানো হয়েছে।

‘অপারেশন ট্রু প্রমিজ-৪’-এর ৩৩তম দফার এই হামলা ইরান-ইসরাইল উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে এবং ইসরাইলের প্রধান শহরগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।