Web Analytics

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি তুরস্ক ও সৌদি আরব সফর শেষে রোববার সকালে দেশে ফিরেছেন। সকাল ৯টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে ফুলের তোড়া দিয়ে তাকে অভ্যর্থনা জানান জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি, নূরুল ইসলাম বুলবুল এমপি এবং মো. সেলিম উদ্দিন।

গত ৭ অক্টোবর ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ঢাকা ত্যাগ করেন ডা. শফিকুর রহমান। ৮ অক্টোবর তিনি তুরস্ক পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তুরস্ক পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৯ অক্টোবর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। এতে বাংলাদেশ, তুরস্ক ও অন্যান্য দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় বাংলাদেশের চলমান সংস্কার, ভবিষ্যৎ রাষ্ট্রগঠন ও দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনা উঠে আসে। তিনি বলেন, বাংলাদেশবিষয়ক গবেষণা ও নীতিনির্ধারণী সংলাপে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ-তুরস্কের ঐতিহ্যগত সম্পর্ক আরও এগোবে। সম্মেলনের পর তিনি সৌদি আরবে ওমরাহ পালন করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।