Web Analytics

রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর রাষ্ট্রীয় মদতে গণহত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে আন্তর্জাতিক বিচার আদালতের রায় মিয়ানমার সরকার প্রত্যাখ্যান করেছে। শুক্রবার রাজধানী নেপিডোতে সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র খাইং খাইং সোয়ে বলেন, মিয়ানমারকে অন্যায্যভাবে অভিযুক্ত করা হয়েছে। তাঁর ভাষ্য, সিদ্ধান্তটি সর্বসম্মত নয় এবং ন্যায়সংগতও হয়নি।

১৯ নভেম্বর দেওয়া ১৯১ পৃষ্ঠার রায়ে আদালত বলেন, ২০১৭ সালের তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এ মিয়ানমারের সেনাবাহিনী বিপুলসংখ্যক রোহিঙ্গা পুরুষ ও কিশোরকে হত্যা করে। নারীদের ওপর ধর্ষণ ও যৌন সহিংসতা চালানো হয় এবং শত শত রোহিঙ্গা গ্রাম পুড়িয়ে বা ধ্বংস করা হয়। গাম্বিয়া ২০১৯ সালে মামলাটি করেছিল; এই রায়ে প্রথমবার কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করা হলো।

আদালত মিয়ানমারকে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে এবং বাস্তুচ্যুতদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সুযোগ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে। ক্ষতিপূরণের পরিমাণ পরে নির্ধারিত হবে। বাংলাদেশের কক্সবাজারের শরণার্থীশিবিরে হাজারো রোহিঙ্গা রায়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তবে তাদের ফেরার সময় নিয়ে কোনো স্পষ্টতা নেই। আইসিজের রায় চূড়ান্ত হলেও তা বাস্তবায়নে বাধ্য করার ক্ষমতা সীমিত।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।