Web Analytics

রাষ্ট্রপতি ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এর মাধ্যমে মন্ত্রিসভা থেকে তাঁর আনুষ্ঠানিক বিদায় নিশ্চিত হলো। ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক সোমবার প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন। তাঁর পদত্যাগের পর সরকারে প্রতিমন্ত্রীর সংখ্যা ২৩ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ পূর্ণমন্ত্রীর সংখ্যা ২৭ জন।

শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে প্রকাশ্যে মাদকবিরোধী অভিযান চালানোর ঘটনায় ইশরাক বিতর্কের মুখে পড়েন। অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনসহ দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও অসন্তোষ তৈরি হয়। ঘটনার জেরে রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে ডেকে পদত্যাগের নির্দেশ দেন।

সূত্র অনুযায়ী, ইশরাক সোমবার সন্ধ্যায় লিখিত পদত্যাগপত্র দেওয়ার পর তা প্রধানমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, আত্মরক্ষার জন্য তিনি সাময়িকভাবে অস্ত্র হাতে নিয়েছিলেন এবং কোনো আইন ভঙ্গ করেননি। দলের ভাবমূর্তি ও সম্মান রক্ষায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি। পদে না থাকলেও দলীয় কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইশরাক।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।