Web Analytics

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য ডিপি ওয়ার্ল্ড একটি প্রস্তাব দিয়েছে, যা সরকার যাচাই-বাছাই করছে। তিনি বলেন, দেশের স্বার্থ ও বন্দরের শ্রমিক-কর্মচারীদের স্বার্থ রক্ষা করেই সরকার সিদ্ধান্ত নেবে। রোববার বন্দরের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, এনসিটি একটি পূর্ণাঙ্গ ও আধুনিক টার্মিনাল, যার সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে। সরকার বিবেচনা করছে, এই সক্ষমতা নিজেরা বাড়ানো সম্ভব কি না, নাকি বিদেশি অপারেটর প্রতিষ্ঠানের কাছে দেওয়া হবে। বিদেশি অপারেটরদের সম্পৃক্ততায় দেশের স্বার্থ কীভাবে রক্ষা করা যায়, তা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ চলছে।

তিনি আরও বলেন, অতীতে বিদেশি অপারেটর নিয়োগকে কেন্দ্র করে শ্রমিক আন্দোলন ও জেল-জরিমানার ঘটনা ঘটেছিল। তাই ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব পর্যালোচনার পর যদি জাতীয় স্বার্থ অগ্রাধিকার পায়, তবে শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমন্বয় করা হবে। পাশাপাশি বন্দরের অতীত অনিয়ম ও দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।