Web Analytics

জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ছয় দফা দাবিতে ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল হয়েছে। তাঁর দাবি, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পথসভাগুলো জনসভায় রূপ নেয় এবং পথে দাঁড়িয়ে মানুষ লংমার্চকে স্বাগত জানায়। রোববার বিকাল ৪টায় পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে যুব জাগপার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

রাশেদ প্রধান অভিযোগ করেন, ক্ষমতা গ্রহণের ছয় মাসের মধ্যে বিএনপি সরকার জনপ্রিয়তার তলানিতে নেমেছে। তাঁর ভাষ্য, ঢাকা-চট্টগ্রাম লংমার্চ প্রমাণ করেছে যে দেশের জনগণ সরকারের বর্তমান কর্মকাণ্ড সমর্থন করে না। তিনি আরও বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে বেইমানি করেছে।

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার হচ্ছে না এবং বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও সারের সংকটে মানুষ অতিষ্ঠ। দ্রব্যমূল্য বৃদ্ধি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, প্রশাসনে দলীয়করণ, কলকারখানা বন্ধ ও কর্মহানি নিয়েও তিনি অভিযোগ তোলেন। যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।