Web Analytics

পুরান ঢাকার আরমানিটোলার নিউ গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী রাফিয়া আক্তার রুপা (১৫) স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হওয়ার প্রায় দেড় মাস পরও উদ্ধার হয়নি। দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পূর্বপাড়ার বাসা থেকে ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টায় স্কুলের উদ্দেশে বের হওয়ার পর সে আর বাড়ি ফেরেনি। মেয়েকে না পেয়ে তার বাবা রেজাউল করিম ১০ সেপ্টেম্বর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।

পরিবারের দাবি, জিডির দুই দিন পর রাশেদা নামে এক নারী রেজাউলকে ফোন করে জানান যে রাফিয়া তাদের কাছে আছে। ফোনের সূত্র ধরে পুলিশ তার অবস্থান পটুয়াখালীর বাউফলে জানতে পারে। এরপর ১৬ সেপ্টেম্বর রেজাউল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মো. রায়হান সিকদার, তার বাবা মো. সেলিম এবং মা রাশেদাকে আসামি করে মামলা করেন।

পুলিশ বাউফলের গোসিংগা গ্রামে অভিযান চালালেও রাফিয়াকে পায়নি। পরিবারের ভাষ্য অনুযায়ী, রায়হানের বাড়ি থেকে তার স্কুলের পোশাক ও পরিচয়পত্র উদ্ধার করা হয়। বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে এবং আসামিদের মোবাইল নম্বর এসআরবিতে দেওয়া হয়েছে; ফোন বন্ধ থাকায় তাদের ধরা যাচ্ছে না। রেজাউল মেয়েকে নিরাপদে উদ্ধারে ও নিরপেক্ষ তদন্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।