Web Analytics

ইউরোপীয় ফুটবলের ২০২৫–২৬ মৌসুম শেষের পথে, আর শীর্ষ লিগগুলোর শিরোপা লড়াই এখন প্রায় নিষ্পত্তির অপেক্ষায়। জার্মান বুন্দেসলিগায় ইতোমধ্যে শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। স্পেনের লা লিগায় ৩৩ রাউন্ড শেষে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা, আর রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৪। গতকাল বার্সেলোনা খেলেছে ওসাসুনার বিপক্ষে, আজ রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ এসপানিওল। বার্সেলোনা জিতলে এবং রিয়াল হারলে বা ড্র করলে নিশ্চিত হবে কাতালানদের ২৯তম লা লিগা শিরোপা।

ইতালির সিরি’এতেও উত্তেজনা তুঙ্গে। ৩৪ ম্যাচ শেষে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান, দ্বিতীয় স্থানে নাপোলি ৬৯ এবং তৃতীয় স্থানে এসি মিলান ৬৭ পয়েন্টে। লিগে বাকি মাত্র চার ম্যাচ, ফলে পার্মার বিপক্ষে জয় পেলেই ইন্টার নিশ্চিত করবে তাদের ২১তম শিরোপা।

মে মাসের এই শেষ ধাপে ইউরোপীয় ফুটবলে শিরোপা দৌড় এখন চরম উত্তেজনায়, কয়েক ঘণ্টার ব্যবধানেই বদলে যেতে পারে পুরো মৌসুমের ভাগ্য।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।