যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের তীব্রতা কমে আসায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবার কমতে শুরু করেছে। দুই দেশই নতুন হামলা থেকে বিরত রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ০৩ ডলারে নেমেছে।
অপরিশোধিত মার্কিন তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দামও একই দিনে ১ দশমিক ৭ শতাংশ কমেছে। এটি ব্যারেলপ্রতি ৮১ দশমিক ২০ ডলারে বিক্রি হচ্ছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর আগে ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৭২ ডলার।
বৈদেশিক মুদ্রার বাজারেও মঙ্গলবার কিছু পরিবর্তন দেখা গেছে। দিনের শুরুতে মার্কিন ডলারের বিপরীতে জাপানি ইয়েনের দরপতন হয় এবং ডলারের বিনিময় মূল্য ১৬৩ দশমিক ৮২ ইয়েনে ওঠে। ইউরোর অবস্থানও কিছুটা দুর্বল হয়েছে। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক কর্মকর্তারা সোমবার জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় বড় অগ্রগতি হয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে ফেরানোর চেষ্টা চলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।