Web Analytics

রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। বুধবার ভোর ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন তিন নারীসহ অন্তত ১৮ জন, যাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ফজরের নামাজের পর বৈরাগীগঞ্জ শাহ আমানত পেট্রলপাম্পের উল্টো দিকের মাজার মসজিদের সামনে মাটিবোঝাই ডাম্প ট্রাকটি দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী খান এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের একজন যাত্রী মারা যান।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ সহযোগিতায় বাস থেকে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। বড়দরগা হাইওয়ে থানার ওসি মোয়াজ্জেম উদ্দিন জানান, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে দুজনসহ মোট তিনজন মারা গেছেন। ঘটনাস্থলে নিহত ব্যক্তির মরদেহ বড়দরগা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।