Web Analytics

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সরকার দেশি বা বিদেশি ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা থেকে দেশকে মুক্ত করতে চায়। এজন্য রাজস্ব আহরণে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এ লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি টাস্কফোর্স কাজ করছে। রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান উপস্থিত ছিলেন।

তিনি জানান, বাংলাদেশের কর-জিডিপি অনুপাত বর্তমানে ৭ শতাংশের নিচে, যা দিয়ে অর্থনীতি এগিয়ে নেওয়া সম্ভব নয়। আগামী পাঁচ বছরের মধ্যে এই অনুপাত ১০ শতাংশে উন্নীত করা এবং পরবর্তীতে ১৫ শতাংশে নেওয়ার লক্ষ্য রয়েছে। রাজস্বের সঠিক হিসাব নিশ্চিত করতে সরকার এখন থেকে আইবাস+++ ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ করছে এবং কর ফাঁকি ও জালিয়াতি রোধে পারফরম্যান্সভিত্তিক কর সুবিধা চালু করার পরিকল্পনা করছে।

ড. তিতুমীর পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময় অর্থনীতি ধসিয়ে দেওয়া এবং রাজস্বের ভুল হিসাব প্রদর্শনের সমালোচনা করেন। বর্তমান সরকার স্বচ্ছতা ও সংস্কারের মাধ্যমে প্রকৃত রাজস্ব চিত্র তুলে ধরতে কাজ করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।