Web Analytics

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের মধ্য দিয়ে গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের ধারায় রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়া সাহাবুদ্দিনের সাংবিধানিক মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও মেয়াদ পূর্ণ হওয়ার আগেই দায়িত্ব ছাড়লেন।

তার পদত্যাগে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপির জন্য নিজেদের পছন্দের একজনকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের সুযোগ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি এক মেয়াদে তিনজন ভিন্ন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করিয়ে দেশের সাংবিধানিক ইতিহাসে বিরল নজির স্থাপন করেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন তার পদত্যাগের দাবি জোরালো করে। জুলাই আন্দোলনসংশ্লিষ্ট সংগঠনগুলো বঙ্গভবন ঘেরাওসহ কর্মসূচি পালন করে। তবে সংসদ বিলুপ্তি, অন্তর্বর্তী সরকার গঠন ও রাজনৈতিক রূপান্তরের সময় তিনি দায়িত্বে ছিলেন এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাকে অপসারণের উদ্যোগ নেয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।