Web Analytics

হবিগঞ্জ বন বিভাগের স্পেশাল টিমের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডেপুটি রেঞ্জার) সৈয়দ আশিক আহমেদকে প্রত্যাহারের দাবিতে চুনারুঘাটে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে চুনারুঘাট পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ডে চুনারুঘাট কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এ সমাবেশ হয়।

বক্তারা অভিযোগ করেন, সৈয়দ আশিক আহমেদ নিরীহ কাঠ ব্যবসায়ীদের হয়রানি, চাঁদাবাজি ও মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করছেন। এক ব্যবসায়ী জানান, ৫ মার্চ গাজীপুর ইউনিয়নের বাগিয়ারগাঁও এলাকায় ট্রাক্টর আটক করার ঘটনায় প্রতিবন্ধী শানু মিয়াকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে এবং ২৫ হাজার টাকার বিনিময়ে ট্রাক্টর ও চালককে ছেড়ে দেওয়া হয়েছে। বক্তারা বলেন, নিয়মিত চাঁদা না দিলে ব্যবসায় বাধা ও মিথ্যা মামলার হুমকি দেওয়া হচ্ছে।

সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবুল হোসেন মহালদার এবং পরিচালনা করেন জামায়াতে ইসলামীর উপজেলা সাধারণ সম্পাদক মীর সাহেব আলী। বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে ডেপুটি রেঞ্জারকে প্রত্যাহারের দাবি জানিয়ে সতর্ক করেন, তা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।