নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে ইরান যে মাইন পেতেছিল, সেগুলোর অবস্থান এখন দেশটি খুঁজে পাচ্ছে না। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরুর পর ইরান ছোট নৌকা ব্যবহার করে প্রণালিতে মাইন পাতে। তবে মাইনগুলোর সঠিক অবস্থান রেকর্ড করা হয়নি এবং কিছু মাইন সরে যেতে পারে। ফলে তেহরান এখনো পুরোপুরি নৌচলাচল খুলে দিতে পারছে না।
বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই প্রণালির মাধ্যমে পরিবাহিত হয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর আগেই সতর্ক করেছিল যে, জাহাজগুলো সমুদ্রমাইনের সঙ্গে সংঘর্ষে পড়তে পারে। তবে টোল প্রদানকারী জাহাজগুলোর জন্য একটি বিকল্প পথ খোলা রাখা হয়েছিল।
এই অনিশ্চয়তা ইসলামাবাদে চলমান শান্তি আলোচনাকেও কঠিন করে তুলছে, যেখানে ইরানের সম্পদ ও লেবানন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।