Web Analytics

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ক্যালিফোর্নিয়া শাখার উদ্যোগে রবিবার লস অ্যাঞ্জেলসে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুম চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী (শিপলু) এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এতে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধির পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। রাজনৈতিক নির্যাতনে নিহত ও আহতদের জন্যও প্রার্থনা করা হয়। বিএনপির নতুন যাত্রা সফল হোক এবং তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্র ও ন্যায়বিচারের পথে এগিয়ে যাক—এই কামনাও জানানো হয়।

সভাপতি বদরুল আলম চৌধুরী বলেন, প্রবাসে ভ্রাতৃত্ববোধ জোরদারে এমন আয়োজন গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।