Web Analytics

ই-স্পোর্টসের বিশ্বকাপ খ্যাত ই-স্পোর্টস নেশনস কাপে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। ২০২৬ সালের নভেম্বরে সৌদি আরবে অনুষ্ঠিত হবে এই বৈশ্বিক আসর। রাজধানীর তোপখানা রোডের হোটেল এশিয়া অ্যান্ড রিসোর্টসে বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক স্পোর্টস অ্যাসোসিয়েশন (বাইডেসা) আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ড. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মুনিরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ ১৫টি ভিন্ন ই-স্পোর্টস খেলায় অংশ নেবে, যেখানে মোট পুরস্কারমূল্য ২২০ কোটি টাকারও বেশি।

এবারের আসরে প্রায় ১৫০টি দেশ অংশ নেবে। বাংলাদেশের ৫০ জন গেমার প্রথমে এশিয়ার দেশগুলোর বিপক্ষে বাছাইপর্বে খেলবে এবং শীর্ষ ২-৩ অবস্থানে থাকলে মূল পর্বে উঠবে। দলের ব্যবস্থাপক আগা রাফসান জানান, সেই লক্ষ্যেই প্রস্তুতি চলছে। কোচ ফারহান ইসলাম, মো. আবিদ হোসেন ও নাজমুস সাকিব জানান, সারা দেশ থেকে ১,৫০০ গেমারের মধ্য থেকে নিরপেক্ষভাবে জাতীয় দল গঠন করা হয়েছে এবং পূর্ণোদ্যমে প্রশিক্ষণ চলছে।

প্রথমবারের মতো এই অংশগ্রহণকে বাংলাদেশের ই-স্পোর্টস অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।