Web Analytics

সংযুক্ত আরব আমিরাত ও ইরানের মধ্যে সরাসরি ফ্লাইট আগামী ১ জুলাই থেকে পুনরায় চালু হচ্ছে। আঞ্চলিক সামরিক উত্তেজনার কারণে কয়েক মাস ধরে স্থগিত থাকা এই ফ্লাইট পুনরায় চালুর জন্য দুই দেশের কর্তৃপক্ষ প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র মজিদ আখাওয়ান।

তিনি জানান, প্রাথমিকভাবে ইরানি বিমান সংস্থাগুলো এই রুটে পরিষেবা দেবে এবং প্রয়োজনীয় পর্যালোচনার পর অন্যান্য সংস্থাকেও যুক্ত করা হতে পারে। অন্যান্য আন্তর্জাতিক রুট পুনরায় চালুর বিষয়টি এখনো পর্যালোচনাধীন রয়েছে এবং তা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর নির্ভর করছে।

এর আগে, এক ইরানি বাণিজ্য কর্মকর্তা জানান, যুদ্ধকালীন পরিস্থিতিতে আটকে থাকা পণ্যগুলো এখন সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দর থেকে ইরানে পাঠানো হচ্ছে। তেহরান জানিয়েছে, হরমুজ প্রণালিতে হামলার পর যুক্তরাষ্ট্রের আক্রমণ সত্ত্বেও পণ্য খালাস পুনরায় শুরু হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।