Web Analytics

রাজধানীর বাংলামোটরে ন্যাশনাল ডক্টরস ফোরামের বৈজ্ঞানিক সেমিনারে বিশেষজ্ঞরা ডায়াবেটিস প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে শনাক্তের ওপর জোর দিয়েছেন। মঙ্গলবার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে তাঁরা বলেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হৃদ্‌যন্ত্র, কিডনি, চোখ, মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে। ১৪ নভেম্বর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়েছে।

বিশেষ অতিথি সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু বলেন, চাপপূর্ণ জীবনযাপন ডায়াবেটিসের মতো রোগ বাড়াচ্ছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি ৯ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত এবং আক্রান্ত প্রতি ১০০ জনের ৪৩ জন জানেন না যে তাঁদের ডায়াবেটিস আছে। বাংলাদেশে প্রায় ১ কোটি ৩৯ লাখ আক্রান্ত রোগী রয়েছেন বলে তিনি উল্লেখ করেন। তিনি খেলার মাঠের অভাব ও খাদ্যে ভেজালের বিষয়ে একাধিক মন্ত্রণালয়ের উদ্যোগের আহ্বান জানান।

সহযোগী অধ্যাপক ডা. হুরজাহান বানু ঊর্মি অস্বাস্থ্যকর খাবার, ফাস্টফুড, কোমল পানীয়, শারীরিক পরিশ্রমের অভাব, স্থূলতা ও অনিয়মিত জীবনযাপনকে ঝুঁকি হিসেবে উল্লেখ করেন। আলোচকেরা জানান, আক্রান্তদের ৭ থেকে ১০ বছরের মধ্যে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ডায়ালাইসিসনির্ভর কিডনি রোগীদের ৫০ শতাংশের কারণ ডায়াবেটিস। সেমিনারে দেড় শতাধিক ব্যক্তির বিনা মূল্যে পরীক্ষা করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।