Web Analytics

বাংলাদেশ পুলিশে ৪ হাজার উপপরিদর্শক ও ১০ হাজার কনস্টেবলসহ রাজস্ব খাতে নতুন ২৪ হাজার ৬৭৭টি পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে। পুলিশ সদর দপ্তর এ-সংক্রান্ত প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। প্রস্তাবটি বর্তমানে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। তদন্ত কেন্দ্র, পুলিশ ফাঁড়ি, ক্যাম্প, থানা ও বিভিন্ন ইউনিটের জন্য প্রস্তাবে ৯ হাজার ৯৪৩টি পদ অন্তর্ভুক্ত রয়েছে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক কামরুম মুনিরা বলেন, এসআই ও কনস্টেবল পদ সৃষ্টির বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন এবং দ্রুত তা সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ১৮ কোটি জনসংখ্যার হিসাবে দেশে প্রতি ৮৬৬ জন নাগরিকের বিপরীতে একজন পুলিশ সদস্য রয়েছেন। পুলিশে অনুমোদিত মোট পদ ২ লাখ ১৮ হাজার ৭৪৭টি, যার মধ্যে পুলিশ পদ ২ লাখ ৭ হাজার ৯৩৮টি।

পুলিশ সদর দপ্তর বলেছে, জনবল সংকট নিরসন, আইন প্রয়োগের সক্ষমতা বৃদ্ধি এবং সারা দেশে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা জোরদারে নতুন পদগুলো প্রস্তাব করা হয়েছে। আলাদা একটি প্রস্তাবে ৪০০টি সার্জেন্ট ও ৪৫০টি সহকারী পুলিশ সুপার পদের কথা বলা হয়েছে, যা জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রশাসনিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিন প্রস্তাবিত নিয়োগকে জননিরাপত্তা ও সেবাদানের সক্ষমতা বাড়ানোর ইতিবাচক পদক্ষেপ বলেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।