Web Analytics

বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দেশের ফুটবলের সার্বিক উন্নয়নে ব্রাজিল ও আর্জেন্টিনার সহযোগিতা চেয়েছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশে এই দুই ফুটবল পরাশক্তির একটি প্রীতি ম্যাচ আয়োজনের সরকারি আগ্রহের কথাও জানান। শুক্রবার সকালে রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাবে ‘এটিজেএফবি ফুটবল চ্যাম্পিয়নশিপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, সরকার এখন ‘স্পোর্টস ডিপ্লোমেসি’-এর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে, যাতে সঠিক পরিকল্পনা ও সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের ফুটবলও একদিন ব্রাজিল-আর্জেন্টিনার মতো উচ্চ মানে পৌঁছাতে পারে। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ব্রাজিল ও আর্জেন্টিনার রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। তারা এমন উদ্যোগকে স্বাগত জানান এবং বাংলাদেশে তাদের দেশের বিপুল সমর্থকগোষ্ঠী নিয়ে আনন্দ প্রকাশ করেন। প্রতিমন্ত্রী এই সুযোগে দুই রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশের ফুটবলারদের প্রশিক্ষণ ও মানোন্নয়নে সহযোগিতা চান।

অনুষ্ঠানে বিমানের এমডি কাইজার ইসলাম, ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিএম, ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল ইসলাম, এটিজেএফবির সভাপতি তানজীম আনোয়ার ও সাধারণ সম্পাদক বাতেন বিপ্লবসহ বিভিন্ন এয়ারলাইন্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।