Web Analytics

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মেঘনা ট্রেডার্স নামের তেলবাহী জাহাজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ২০২৬ সালের ২৮ মে সকাল ১১টা ৪৩ মিনিটে বন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে। মেঘনা গ্রুপের মালিকানাধীন জাহাজটি ২৬ মে ইন্দোনেশিয়া থেকে আরবিডি সয়াবিন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছায়। বৃহস্পতিবার সকাল ৭টা ২৫ মিনিটে জাহাজটির ইঞ্জিনরুমে আগুন লাগে।

ঘটনার পরপরই কোস্ট গার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’ আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে বন্দরের জাহাজ ‘কান্ডারি-৩’ ও ‘কান্ডারি-১১’ এবং নৌবাহিনীর ‘টাগ বিএনটি সেবক’ আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।