Web Analytics

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি উপসাগরে মার্কিন নৌবাহিনী মোতায়েনের ঘটনাকে মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন। বার্তা সংস্থা মেহেরকে তিনি বলেন, এটি একটি বৃহত্তর মনস্তাত্ত্বিক অভিযানের অংশ, যার মাধ্যমে শত্রুরা যুদ্ধ আসন্ন বলে ধারণা ছড়ানোর চেষ্টা করছে।

ওয়াহিদি সতর্ক করে বলেন, ইরানের এই ফাঁদে পা দেওয়া উচিত নয় এবং দেশের কর্মকাণ্ড যেন এমন অভিযানে প্রভাবিত না হয়। তিনি আরও জানান, এই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি নতুন নয় এবং এটিকে একই মনস্তাত্ত্বিক যুদ্ধের কাঠামোর মধ্যে দেখা উচিত। তার মতে, ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে এবং শত্রুদের সব গতিবিধি নজরদারিতে রাখা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানান, একটি বিশাল নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে এবং তিনি তেহরানকে অবিলম্বে আলোচনায় অংশ নিতে আহ্বান জানিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।