Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শোভন জুলাইয়ের অঙ্গীকার ও সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থানের সমালোচনা করে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি পদত্যাগের ঘোষণা দেন এবং এসব বিষয়ে দলের প্রশ্নবিদ্ধ ভূমিকা তার সিদ্ধান্তের মূল কারণ বলে উল্লেখ করেন।

ঢাবির আইন বিভাগের ২০১৫–১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা ফজলুর রহমান খোকনের অনুসারী শেখ শোভন তার পোস্টে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, অতীতের আন্দোলন-সংগ্রামের চেতনা ও শহীদদের আত্মত্যাগ উপেক্ষিত হচ্ছে এবং ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থের দ্বন্দ্বে জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিএনপির নীতি ও কার্যক্রমের সঙ্গে নিজের আদর্শগত অবস্থানের অসামঞ্জস্যের কারণেই তিনি দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

আমার দেশকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, সংস্কার ইস্যুতে বিএনপি ও জামায়াতের অবস্থান জনগণের সঙ্গে প্রতারণার শামিল এবং জুলাইয়ের অঙ্গীকারের বিরোধিতা করে দলটি প্রশ্নবিদ্ধ অবস্থান তৈরি করেছে, যা তার হতাশার প্রধান কারণ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।