ঠাকুরগাঁও জেলার সীমান্ত এলাকায় কাঁচা ও জরাজীর্ণ সড়কের কারণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা টহল কার্যক্রমে চরম ভোগান্তিতে পড়ছেন। জেলার প্রায় ৩৭০ কিলোমিটার সীমান্ত সড়ক এখনো পাকা না হওয়ায় টহল, চোরাচালান প্রতিরোধ ও জরুরি অভিযানে বাধার মুখে পড়ছে তারা। রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্ত ফাঁড়ির ছয় কিলোমিটার কাঁচা রাস্তা বৃষ্টিতে কাদাময় হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষায় এই রাস্তা দিয়ে হাঁটাও কষ্টকর হয়ে যায়, যানবাহন চলাচল প্রায় অসম্ভব। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর এমন দুরবস্থা দুঃখজনক। স্থানীয়দের দাবি, সীমান্ত ফাঁড়িগুলোর সঙ্গে সংযোগকারী কাঁচা রাস্তা দ্রুত পাকা করা জরুরি, যাতে টহল কার্যক্রম নির্বিঘ্ন হয় এবং সাধারণ মানুষের চলাচল সহজ হয়।
ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী জানান, সীমান্ত সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৭০ কিলোমিটার কাঁচা সড়ক উন্নয়নের প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ ও কৃষিপণ্য পরিবহন সহজ হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।