Web Analytics

বাংলাদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী শেফিল্ড ইউনাইটেডে স্থায়ীভাবে ফিরে জয়ের ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন। মঙ্গলবার রাতে ব্রামল লেনে বোল্টন ওয়ান্ডারার্সকে ৩-২ গোলে হারায় শেফিল্ড। লেস্টার সিটির সঙ্গে ২১ বছরের সম্পর্ক শেষ করে ৩১ আগস্ট শেফিল্ডে ফেরেন হামজা, এরপরের দিনই তিনি মাঠে নামেন।

ম্যাচের প্রথম মিনিটে জাভিয়ের সিমন্সের গোলে এগিয়ে যায় বোল্টন। তবে চতুর্থ মিনিটে জাফেত তানগাঙ্গার গোলে সমতায় ফেরে শেফিল্ড। প্রথমার্ধে হামজা একটি গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। রক্ষণে দক্ষতা দেখানোর পাশাপাশি পাস ও ট্যাকলেও সফল ছিলেন ২৮ বছর বয়সি এই ফুটবলার।

৬৭ মিনিটে স্যাম ডালবির গোলে আবার পিছিয়ে পড়ে শেফিল্ড। পরের মিনিটেই প্যাট্রিক ব্যামফোর্ড সমতা ফেরান। এরপর দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে, ৯৩ মিনিটে রোমেল ডোনোভানের গোলে জয় নিশ্চিত হয়। ম্যাচ শেষে হামজা ব্রামল লেনে ফিরতে পেরে ভালো লাগার কথা বলেন এবং মাঠ ও সমর্থকদের নিজের জন্য বিশেষ বলে উল্লেখ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।