Web Analytics

কক্সবাজারের মহেশখালী দ্বীপের দক্ষিণ-পশ্চিমে ৮ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) মেগা প্রকল্পটি এখনো চালু হয়নি। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের আমলে নির্মাণ শেষ হলেও প্রয়োজনীয় স্টোরেজ সুবিধা ও পরিচালন-রক্ষণাবেক্ষণকারী নিয়োগের জটিলতায় প্রকল্পটি অচল অবস্থায় রয়েছে। চীনের ঋণে বাস্তবায়িত এই প্রকল্পটি ইস্টার্ন রিফাইনারি পিএলসি বাস্তবায়ন করে এবং নির্মাণ কাজ সম্পন্ন করে চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। নতুন সরকার এখন প্রকল্পটির কার্যকারিতা পুনর্মূল্যায়ন করছে এবং অনিয়মের অভিযোগ তদন্তের আশ্বাস দিয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২০১৫ সালে যথাযথ সমীক্ষা ছাড়াই প্রকল্পটি নেওয়া হয় এবং এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল। রক্ষণাবেক্ষণ ঠিকাদার নিয়োগে দরপত্র প্রক্রিয়া নিয়েও বিতর্ক দেখা দিয়েছে, যেখানে পূর্ববর্তী সরকারের ঘনিষ্ঠ কর্মকর্তাদের প্রভাবের অভিযোগ উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট চালু না হলে এসপিএম প্রকল্পটি অধিকাংশ সময় অলস পড়ে থাকবে, যদিও এটি চালু হলে তেল খালাসের সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।