Web Analytics

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দুপচাঁচিয়ায় দলীয় নেতা সম্রাট হোসেন বাপ্পা হত্যার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, গত ২৫ জুন ভেলুরচক গ্রামে বিএনপি নেতা আব্দুল করিম আকন্দের ভাড়াটে সন্ত্রাসীরা জমি সংক্রান্ত বিরোধের জেরে রফিক আকন্দ ও তার পরিবারের ওপর সশস্ত্র হামলা চালায়। বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে সম্রাট হোসেন বাপ্পাকে মাথায় আঘাত করা হয় এবং তার মা জোসনা বেগমও আহত হন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ৪ জুলাই রাতে বাপ্পা মারা যান।

গোলাম পরওয়ার বলেন, কোনো রাজনৈতিক পরিচয় বা সামাজিক অবস্থান অপরাধীদের রক্ষা করতে পারে না। তিনি আব্দুল করিম আকন্দ ও তার স্ত্রীর গ্রেপ্তারকে স্বাগত জানিয়ে মামলার অন্যান্য নামধারী ও অজ্ঞাতনামা সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

বিবৃতিতে তিনি মরহুম বাপ্পার রুহের মাগফিরাত কামনা করেন এবং প্রশাসনের প্রতি সব অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।